1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সাগর-রুনির হত্যাকাণ্ড তদন্তে ‘৫০ বছর লাগার’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে ৫০ বছর সময় লাগলেও দিতে হবে বলে মন্তব্য করেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার এ বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইনমন্ত্রী।

আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘এটা বিতর্কের প্রশ্ন না। আমার কষ্ট হয় আপনাদের (সাংবাদিক)জন্য ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন। আমি বলেছি, যারা সত্যিকারের এই অপরাধটা করেছে তাদেরকে ধরার জন্য সব রকম চেষ্টা করেও যদি সময় লাগে এবং আপেক্ষিকভাবে আমি বলেছি ৫০ বছরও যদি লাগে।’

তিনি বলেন, ‘যারা এই অপরাধ করেছে তাদেরকে ধরার জন্য যত সময় লাগুক তাদেরকে আমরা ধরব। এই কথাকে আপনারা (সাংবাদিক) মনে করেছেন যে, ৫০ বছর লাগবে।’

আইনমন্ত্রী বলেন, ‘আমার কথা হচ্ছে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আসল অপরাধীকে ধরা উচিত। আমাদের আইনি কাঠামোতে বলা হয়, যে অপরাধীকে নয়, তাকে হয়রানি করা যাবে না। প্রকৃত অপরাধীকে ধরতে হবে। সেই কারণে আমি এই কথা বলেছি। আপনারা (সাংবাদিক) গেলেন ক্ষেপে। আমি বুঝলাম না, ভালো কথা বললেও আপনারা এ রকম ক্ষেপে যান কেন?’

এই মামলাটির তদন্ত ধীর গতি হচ্ছে কি না এবং এ রকম বিলম্বে তদন্তের আর নজির আছে কি না- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আমি যেই কারণে সময়ের কথাটা বলেছি। পৃথিবীতে এরকম অনেক মামলা আছে, ৪২ বছর পরে ইউনাইটেড কিংডমে (যুক্তরাজ্য) একটি খুনের মামলার আসামিদেরকে ধরতে পেরেছে। আমেরিকায় কিছু দিন আগে ২৪ বছর পরে একটি খুনের মামলার রহস্য উদ্‌ঘাটন করেছে।’

তিনি বলেন, ‘আমার কথা হচ্ছে- পুলিশ চেষ্টা করছে। তাদের তদন্ত চলছে। প্রকৃত আসামিকে এখন পর্যন্ত তদন্তে ধরতে পারছে না। এই জন্য তদন্তে সময় লাগছে ‘

সাংবাদিকদের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা কি চান তদন্ত বন্ধ হয়ে যাক? আমি এই কারণেই বলেছি, যতক্ষণ পর্যন্ত অপরাধীকে না ধরা হবে, ততদিন পর্যন্ত তদন্ত চলবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপাজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক পিয়ারা আক্তার পিওনা প্রমুখ।সূত্র আমাদের সময়

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park