1. admin@godagarinews24.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে টমেটোর বাজারে অচলাবস্থা, সিন্ডিকেটের অভিযোগে দুশ্চিন্তায় কৃষক মহিষের দাম ৩ লাখ ১০ হাজার, অগ্রিম ৩ হাজার—বাকি টাকা দিয়ে আসার কথা, এখন বাড়ি থেকে লাপাত্তা থানায় জিডি! গোদাগাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি শত বছরের দখলীয় জমি দখলে নিতে প্রতিবেশীর চেষ্টা, প্রতিকার মিলছে না বলে অভিযোগ গোদাগাড়ীতে দুই বিদেশি পিস্তলসহ দম্পতি আটক, অস্ত্র পাচারে ‘কাট-আউট’ কৌশল আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চেয়ারম্যান পদপ্রার্থী রুস্তম মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল গোদাগাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন গোদাগাড়ী পৌরসভায় ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন অটোচালক সিহাব হত্যার রহস্য উদঘাটন অটোরিকশাসহ ৪ জন গ্রেফতার। গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলার পলাতক আসামি শিমুল গ্রেফতার

মহিষের দাম ৩ লাখ ১০ হাজার, অগ্রিম ৩ হাজার—বাকি টাকা দিয়ে আসার কথা, এখন বাড়ি থেকে লাপাত্তা থানায় জিডি!

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৭২ বার পঠিত

সারোয়ার সবুজ:-

রাজশাহীর গোদাগাড়ীতে এক জোড়া মহিষের দাম ৩ লাখ ১০ হাজার টাকা নির্ধারণ করে ৩ হাজার টাকা অগ্রিম দিয়ে মহিষ নিয়ে যাওয়ার পর বাকি টাকা পরিশোধ না করার অভিযোগ উঠেছে এক গরু ব্যবসায়ীর বিরুদ্ধে। মহিষ বিক্রি করে এসে বাকি ৩ লাখ ৭ হাজার টাকা পরিশোধ করার কথা থাকলেও বর্তমানে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. সোহরাব আলী।

জিডি সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে মো. সেরাজুল ইসলাম (৫০) নামে এক গরু ব্যবসায়ী সোহরাব আলীর বাড়িতে আসেন। কথাবার্তার একপর্যায়ে এক জোড়া শাড় মহিষের দাম ৩ লাখ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়।

চুক্তি অনুযায়ী, সেরাজুল ইসলাম ৩ হাজার টাকা অগ্রিম দেন এবং বাকি ৩ লাখ ৭ হাজার টাকা মহিষ দুটি নিয়ে রাজশাহী জেলার সিটি হাটে বিক্রি করে এসে পরিশোধ করার কথা ছিল। এ শর্তে মহিষ দুটি তার কাছে দেওয়া হয়।

ভুক্তভোগীর অভিযোগ, মহিষ দুটি নিয়ে যাওয়ার পর নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। এমনকি তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন সোহরাব আলী।

পরে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও মহিষ দুটির কোনো সন্ধান পাননি বলে জিডিতে উল্লেখ করেছেন তিনি।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ও টাকা উদ্ধারের সহযোগিতা চেয়ে গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। জিডিতে তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. সেরাজুল ইসলাম ও তার স্ত্রী মোছা. কমেলা বেগমের বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park