1. admin@godagarinews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি শত বছরের দখলীয় জমি দখলে নিতে প্রতিবেশীর চেষ্টা, প্রতিকার মিলছে না বলে অভিযোগ গোদাগাড়ীতে দুই বিদেশি পিস্তলসহ দম্পতি আটক, অস্ত্র পাচারে ‘কাট-আউট’ কৌশল আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চেয়ারম্যান পদপ্রার্থী রুস্তম মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল গোদাগাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন গোদাগাড়ী পৌরসভায় ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন অটোচালক সিহাব হত্যার রহস্য উদঘাটন অটোরিকশাসহ ৪ জন গ্রেফতার। গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলার পলাতক আসামি শিমুল গ্রেফতার গোদাগাড়ীতে পুকুরে গোসলের সময় বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে মামলা গোদাগাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত।

গোদাগাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

*সারোয়ার সবুজ, গোদাগাড়ী (রাজশাহী):*

*“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”* — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গোদাগাড়ীর যৌথ আয়োজনে এই র‍্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ভেটেরিনারি চিকিৎসক, খামারি, নারী উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

এ সময় অংশগ্রহণকারীরা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ লেখা ব্যানার, ফেস্টুন ও পোস্টার হাতে নিয়ে র‍্যালিতে অংশ নেন। ব্যানারে প্রাণিসম্পদের মাধ্যমে পুষ্টি, আমিষের চাহিদা পূরণ, রপ্তানি বৃদ্ধি ও দেশের অর্থনৈতিক উন্নয়নের বার্তা তুলে ধরা হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সুস্থ গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে আমিষের ঘাটতি পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা সম্ভব।

এজন্য খামারিদের নিয়মিত টিকা প্রদান, সুষম খাদ্য ব্যবস্থাপনা, খামারে জৈব নিরাপত্তা মেনে চলা এবং আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনার আহ্বান জানান বক্তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park