1. admin@godagarinews24.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শত বছরের দখলীয় জমি দখলে নিতে প্রতিবেশীর চেষ্টা, প্রতিকার মিলছে না বলে অভিযোগ গোদাগাড়ীতে দুই বিদেশি পিস্তলসহ দম্পতি আটক, অস্ত্র পাচারে ‘কাট-আউট’ কৌশল আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চেয়ারম্যান পদপ্রার্থী রুস্তম মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল গোদাগাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন গোদাগাড়ী পৌরসভায় ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন অটোচালক সিহাব হত্যার রহস্য উদঘাটন অটোরিকশাসহ ৪ জন গ্রেফতার। গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলার পলাতক আসামি শিমুল গ্রেফতার গোদাগাড়ীতে পুকুরে গোসলের সময় বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে মামলা গোদাগাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত। একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে

শত বছরের দখলীয় জমি দখলে নিতে প্রতিবেশীর চেষ্টা, প্রতিকার মিলছে না বলে অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত

সারোয়ার সবুজ: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামে বাংলাদেশ রেলওয়ের একটি জলাশয়ের দখল নিয়ে বিরোধ দেখা দিয়েছে। নাহিদ ইসলামের পরিবারের দাবি, প্রায় শত বছর ধরে তারা জলাশয়টি দখল ও ব্যবহার করে আসছেন। তবে সম্প্রতি প্রতিবেশী গোলাম মোস্তফা জায়গাটি নিজের বলে দাবি করায় বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আদালতের রায় পাওয়ার পরও তারা প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম।

জানা যায়, গোদাগাড়ী উপজেলার মাদারপুর মৌজার দাগ নম্বর ১০০/অংশের ১৬ শতক জমি বাংলাদেশ রেলওয়ের জলাশয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নাহিদ ইসলামের বাবা মৃত সাইদ আলী ১৯৯৭ সাল পর্যন্ত ওই জমি লিজ নিয়ে ভোগদখলে ছিলেন। পরিবারের দাবি, এরপরও দীর্ঘদিন ধরে তাদের দখলস্বত্ব বিদ্যমান রয়েছে। মৎস্য চাষসহ বিভিন্ন কাজে জলাশয়টি ব্যবহার করে আসছেন তারা।

নাহিদ ইসলামের অভিযোগ, সম্প্রতি জলাশয়ের পাশের একটি বাড়ি ক্রয় করেন গোলাম মোস্তফা। বাড়িটি কেনার পর থেকেই তিনি জলাশয়ের জায়গাটিও নিজের বলে দাবি করছেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

স্থানীয় গ্রামপ্রধানদের ভাষ্য, জলাশয়টি বহু বছর ধরে নাহিদ ইসলামের পরিবারের দখলে রয়েছে। গ্রামের মানুষ বিষয়টি দীর্ঘদিন ধরেই জানেন। তাদের দাবি, সামাজিকভাবে একাধিকবার বসেও বিরোধের মীমাংসা করা সম্ভব হয়নি।

জানা গেছে, গোলাম মোস্তফার দায়ের করা একটি মামলায় রাজশাহীর আদালত বিষয়টি নিষ্পত্তির জন্য গোদাগাড়ী পৌর আদালতে পাঠান। পরবর্তীতে পৌর আদালতে রায় দেওয়া হয়। নাহিদের পক্ষের দাবি, ওই রায়েও মোস্তফার ক্রয়কৃত জমি পৃথকভাবে পূরণ/বিদ্যমান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এরপরও বিরোধপূর্ণ জায়গাটি দখলে রাখার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম।

প্রতিবেশী সাদিকুল ইসলাম বলেন, “আমার জন্মের পর থেকেই দেখছি এই জায়গা নাহিদের পরিবারের দখলে। হঠাৎ করেই মোস্তফা এটি নিজের বলে দাবি করছেন। ক্ষমতার দাপটে এমন দাবি করছেন তিনি।”

আরেক প্রতিবেশী নুরুল ইসলাম বলেন, “মোস্তফা বাবু প্রায় দুই বছর আগে বাড়িটি কিনেছেন। কিন্তু নাহিদের পরিবারের বসবাস ও ব্যবহার বহু বছরের। আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি জায়গাটি নাহিদের পরিবারের ব্যবহার্য। হঠাৎ এসে অন্যের দখলীয় সম্পত্তি জোর করে নিজের বলে দাবি করলেই তো হবে না।”

নাহিদ ইসলাম বলেন, “এখানে আমার দাদা বসবাস করেছেন। আমার বাবাও এই জায়গায় মৃত্যুবরণ করেছেন। এখন আমরাও এখানে বসবাস করছি। মোস্তফা হঠাৎ একটি লিজের কাগজ এনে বলছেন, এটি তার জমি। তিনি ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক দাবি করছেন।”

তিনি আরও বলেন, “আমরা জানি, রেলওয়ে কাউকে জমি লিজ দেওয়ার আগে বিষয়টি তদন্ত করে। এরপর দখলে থাকলে লিজ দেয়। কিন্তু কোনো তদন্ত ছাড়া কীভাবে মোস্তফাকে লিজ দেওয়া হলো—এটাই আমাদের প্রশ্ন। আমরা চাই, রেলওয়ে বিষয়টি সঠিকভাবে তদন্ত করে দখলস্বত্ব অনুযায়ী লিজ দেওয়ার ব্যবস্থা করুক।”

অভিযোগের বিষয়ে গোলাম মোস্তফা বলেন, “আমার লোক আছে হেড অফিসে। সেখান থেকেই আমি লিজ নিয়েছি। কত টাকায় নিয়েছি, এটা আপনাকে বলা যাবে না। আপনারা ধরে নেন, যেটা অফিস খরচ সেটাই। এর বেশি বলব না।”

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম মোঃ আবদুল আউয়াল ভুইয়াঁ বলেন, “আমার বিষয়টি জানা নেই। আমাকে তথ্যগুলো পাঠালে আমি জেনে বলতে পারব।”

স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের দখল, লিজ এবং আদালতের রায়ের বিষয়গুলো যাচাই করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত করলে বিরোধের প্রকৃত বিষয়টি স্পষ্ট হবে। একই সঙ্গে নাহিদ ইসলামের পরিবারের অভিযোগ, আদালতের রায় ও দীর্ঘদিনের দখলের বিষয় থাকার পরও তারা কার্যকর প্রতিকার পাচ্ছেন না।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park