সারোয়ার সবুজ:-
আজ ২২ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ রোজ মঙ্গলবার রাজশাহী সদরের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ প্রশিক্ষণ কক্ষে দুই দিনব্যাপী নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রথাগত কাঠামো শক্তিশালীকরণ ও পুন:বির্নিমাণের পন্থা শীর্ষক কর্মশালার সমাপ্ত হয়। সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দি ওর্য়াল্ড, জার্মানীর সহযোগিতায় কর্মশালাটিতে গোদাগাড়ী ও তানোর উপজেলার ০৮টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রথাগত কাঠামো, নৃতাত্ত্বিক নারী নেতৃত্বসহ ২৮ জন অংশগ্রহণ করেন। কর্মশালার সমাপনী পর্বে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর মোঃ আব্দুস সালাম, নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল ও সমন্বয়কারী আরিফ ইথার। সমাপনী পর্বে অতিথিবৃন্দ আগামী দিনে শক্তিশালী প্রথাগত কাঠামোর প্রত্যাশা ব্যক্ত করে সকলকে শুভকামনা জ্ঞাপন করেন।
কর্মশালার আলোচ্য বিষয়, “বাংলাদেশে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বর্তমান অবস্থা, প্রথাগত কাঠামোর ঐতিহ্য ও সক্ষমতা, প্রথাগত কাঠামোর বর্তমান অবস্থা নিরুপন ও সমস্যা চিহ্নিতকরণ, প্রথাগত কাঠামো পুনঃগঠন শক্তিশালীকরণীয় নির্ধারণ।” কর্মশালায় সহায়ক হিসেবে ভূমিকা পালন করেন সিসিবিভিও’র কর্মকর্তা যোশেফ হাঁসদা ও সৌমিক ডুমরী।