1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

​সারোয়ার সবুজ:-

আজ বুধবার গোদাগাড়ী উপজেলা প্রশাসন সভাকক্ষে সিসিবিভিও’র আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানির সহায়তায় “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি”র আওতায় উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সোহেল রানার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা মো: নিরাবুল ইসলাম। সভার মূল প্রবন্ধ (কী-নোট) উপস্থাপন করেন সিসিবিভিও’র সহ-সমন্বয়কারী মো: শাহাবুদ্দিন।

সভায় বিভিন্ন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন,​উপজেলা সমবায় কর্মকর্তা মো: জিগার হাসরত।​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো: আব্দুর রহমান। ​সমাজসেবা অফিসারের প্রতিনিধি ইকবাল হোসেন।​উপজেলা মহিলা বিষয়ক অফিসারের প্রতিনিধি মো: সোহেল রানা।

মুক্ত আলোচনায় রক্ষাগোলা সমন্বয় কমিটির পক্ষে বক্তব্য রাখেন—​সভাপতি সুধীর সরেন,​শ্রী রনজিত রাই,​বিউটি তির্কী,​সৃষ্টি টুডু,​সিলভিয়া মূর্মূ, ​প্রবাস হেম্ব্রম,​জুলেখা হাঁসদা

​নাগরিক প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: আতিকুর রহমান, কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মুস্তাফিজুর রহমান, সোনাদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাইনুল ইসলাম। এছাড়া গোদাগাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো: সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জামিল আহমেদ, গোদাগাড়ী পৌর প্রেস ক্লাবের সেক্রেটারি সারোয়ার সবুজ এবং আবু তাহের বক্তব্য প্রদান করেন।

মুক্ত আলোচনা শেষে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেবা প্রাপ্তির সহজ প্রক্রিয়া তুলে ধরেন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ভুক্তভোগী মানুষের পাশে থাকার জোরালো প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park