1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় সহকারী কমিশনার (ভূমি)-এর অভিযান: মাদক ও জুয়ায় আসক্ত ব্যক্তি দণ্ডিত গোদাগাড়ীতে ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ: ইউএনও ইসরাত জাহান ও সংশ্লিষ্টদের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা রাজশাহীতে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রথাগত কাঠামো শক্তিশালীকরণ ও পুন:বির্নিমাণের পন্থা শীর্ষক কর্মশালার সমাপ্ত। পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান: ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গোদাগাড়ীতে মশাল মিছিল ও সমাবেশ। গোদাগাড়ী নিউজ ২৪’-এর প্রতিবেদনের পর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে ছুটে গেলেন ইউএনও ও ব্যারিস্টার মিলন রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

গোদাগাড়ীতে ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ: ইউএনও ইসরাত জাহান ও সংশ্লিষ্টদের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

​সারোয়ার সবুজ:-

​রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার ভাঙন কবলিত মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এবং ব্যারিস্টার মিলনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার অনলাইন পোর্টাল ‘গোদাগাড়ী নিউজ ২৪’-এ গোদাগাড়ী পৌর এলাকার ভাঙন পরিস্থিতি নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর মাত্র একদিন পর, অর্থাৎ গত শুক্রবারই দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান ব্যারিস্টার মিলন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।

​পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে প্রশাসন ও সংশ্লিষ্টদের তৎপরতায় ঘটনার পরের দিন শনিবার থেকেই ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়। আকস্মিক এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন নদী ভাঙনের ঝুঁকিতে থাকা সাধারণ মানুষ।

​এলাকাবাসী জানান, ভাঙন যেভাবে রূপ নিচ্ছিল, তাতে দ্রুত ব্যবস্থা না নিলে বহু ঘরবাড়ি ও স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। সংবাদ প্রকাশের পর প্রশাসনের এমন দ্রুত সাড়া দেওয়া সত্যিই প্রশংসনীয়।

​তাত্ক্ষণিক এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, “জিও ব্যাগ ফেলা সাময়িক স্বস্তি দিলেও নদীর ভাঙন থেকে সম্পূর্ণ রক্ষা পেতে এলাকায় দ্রুত একটি স্থায়ী সমাধান ও স্থায়ী প্রটেকশন দরকার।” তারা ভাঙন কবলিত এই জনপদে নদী শাসনের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণের জোড় দাবি জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park