1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

সারোয়ার সবুজ:-

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মো. মধু মিয়া (৬২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তবে এ সময় ১৮টি মামলার পলাতক আসামি মিলন হোসেন ওরফে বগা (৪৫) কৌশলে পালিয়ে যান।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গোদাগাড়ী থানার গোলাই গ্রাম থেকে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার মধু মিয়া রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল গোলাই গ্রামের একটি প্লটে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মধু মিয়াকে আটক করা হয়। পরে তার তল্লাশি চালিয়ে পরিহিত লুঙ্গির খাঁজ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​অভিযান চলাকালে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার পুরাতন কসবা এলাকার আবুল কালাম আজাদের ছেলে মিলন হোসেন বগা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ জানায়, পলাতক মিলন হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ মোট ১৮টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

​এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park