সারোয়ার সবুজ:-
ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে জনগণকে সুরক্ষা দিতে পুঠিয়া উপজেলায় শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম। সারা দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর মশক নিধন কর্মসূচীর অংশ হিসেবে আজ এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলার মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম মন্ডল। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, একটি পরিচ্ছন্ন ও মশকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এই কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে শুধু প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণের সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ জনগণের প্রতি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষ যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়।
সবার সম্মিলিত প্রচেষ্টায় পুঠিয়াকে একটি মশকমুক্ত, পরিচ্ছন্ন ও সুস্থ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এ কার্যক্রমের সূচনা হলো।