1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় সহকারী কমিশনার (ভূমি)-এর অভিযান: মাদক ও জুয়ায় আসক্ত ব্যক্তি দণ্ডিত গোদাগাড়ীতে ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ: ইউএনও ইসরাত জাহান ও সংশ্লিষ্টদের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা রাজশাহীতে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রথাগত কাঠামো শক্তিশালীকরণ ও পুন:বির্নিমাণের পন্থা শীর্ষক কর্মশালার সমাপ্ত। পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান: ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গোদাগাড়ীতে মশাল মিছিল ও সমাবেশ। গোদাগাড়ী নিউজ ২৪’-এর প্রতিবেদনের পর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে ছুটে গেলেন ইউএনও ও ব্যারিস্টার মিলন রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গোদাগাড়ীতে মশাল মিছিল ও সমাবেশ।

  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৬ বার পঠিত

​সারোয়ার সবুজ:-

​‘উন্নত প্রযুক্তির’ নামে গ্রাহকদের পকেট কাটা হচ্ছে—এমন তীব্র অভিযোগ তুলে রাজশাহীর গোদাগাড়ীতে বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি’ ও ‘জাতীয় প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি’র যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাইংপাড়া স্বাধীন চত্বর থেকে একটি বিক্ষোভ মশাল মিছিল বের হয়। মিছিলটি গোদাগাড়ীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি ও বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন।
যুগ্মসাধারণ সম্পাদক গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদ নূরে আলম অহিদ
প্রতিবন্ধী অধিকার উন্নয়ন সংস্থার সভাপতি নজরুল ইসলাম এবং স্থানীয় প্রতিনিধি সুমন আলী প্রমুখ।

​সমাবেশে বক্তারা বলেন, আধুনিক ও উন্নত প্রযুক্তির নামে ডিজিটাল প্রিপেইড মিটার চালুর পর থেকেই গ্রাহকদের অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে। রিচার্জের সময় নানা ধরনের চার্জ ও অতিরিক্ত অর্থ কেটে নেওয়ায় সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ বহুগুণ বেড়ে গেছে। এছাড়া কারিগরি জটিলতা এবং আধুনিক প্রযুক্তির নানা নিয়মের বেড়াজালে গ্রাহকরা প্রতিনিয়ত নানা ধরনের ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন।

​সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, “গণবিরোধী এই প্রিপেইড মিটার অবিলম্বে বাতিল করে আগের মতো সাশ্রয়ী ও সহজ বিদ্যুৎ ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ খাতের সকল অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে।”

​সমাবেশ থেকে গ্রাহক শোষণ ও হয়রানি বন্ধের পাশাপাশি বেশ কিছু সুনির্দিষ্ট দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—​প্রিপেইড মিটার সম্পূর্ণভাবে বাতিল করা। ​সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। ​বিদ্যুৎ খাত বেসরকারিকরণের তৎপরতা বন্ধ করা।​বিদ্যুৎ সংকটের জনবান্ধব ও স্থায়ী সমাধান করা। ​বিদ্যুৎ খাতে সংঘটিত দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ।​

​এ সময় স্থানীয় সচেতন নাগরিক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ শত শত ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহক মশাল মিছিলে অংশ নেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park