1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় সহকারী কমিশনার (ভূমি)-এর অভিযান: মাদক ও জুয়ায় আসক্ত ব্যক্তি দণ্ডিত গোদাগাড়ীতে ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ: ইউএনও ইসরাত জাহান ও সংশ্লিষ্টদের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা রাজশাহীতে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রথাগত কাঠামো শক্তিশালীকরণ ও পুন:বির্নিমাণের পন্থা শীর্ষক কর্মশালার সমাপ্ত। পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান: ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গোদাগাড়ীতে মশাল মিছিল ও সমাবেশ। গোদাগাড়ী নিউজ ২৪’-এর প্রতিবেদনের পর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে ছুটে গেলেন ইউএনও ও ব্যারিস্টার মিলন রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান: ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

​সারোয়ার সবুজ:-

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।

​এলাকায় মাদকের বিস্তার রোধ এবং মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যেই মূলত এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

​দিনব্যাপী পরিচালিত এই অভিযানে মোট ০৩ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারে আটককৃত প্রত্যেককে ০৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,​মন্টু, পিতা: জসীম উদ্দীন। ​আশিক, পিতা: মৃত কদু।​হাবিব ইসলাম, পিতা: তোতাব আলী।

​অভিযান প্রসঙ্গে পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবুদাস বলেন, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী কোনো মাদক বিক্রেতা ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না। এদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর থেকে কঠোরতর অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park