1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

​সারোয়ার সবুজ:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রী, প্রশিক্ষিত নারী এবং অসহায় পরিবারের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন ও গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। একই সাথে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা বিতরণ করা হয়।

​২০২৫-২০২৬ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, গোদাগাড়ী, রাজশাহী।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসরাত জাহান। সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে ১০৯টি বাইসাইকেল, ৭৩টি সেলাই মেশিন, ৭২৬টি শিক্ষাবৃত্তি এবং ২২টি গৃহের চাবি হস্তান্তর করা হয়।

এডিপির অর্থায়নে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ১২০ জন ছাত্র-ছাত্রীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচির আওতায় উপজেলার দিয়ার মানিকচর প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন ছাত্র-ছাত্রীর মাঝে স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park