1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

সারোয়ার সবুজ:-

ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে জনগণকে সুরক্ষা দিতে পুঠিয়া উপজেলায় শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম। সারা দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর মশক নিধন কর্মসূচীর অংশ হিসেবে আজ এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলার মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম মন্ডল। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​সংশ্লিষ্টরা জানান, একটি পরিচ্ছন্ন ও মশকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এই কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে শুধু প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণের সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন।

​উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ জনগণের প্রতি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষ যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়।

​সবার সম্মিলিত প্রচেষ্টায় পুঠিয়াকে একটি মশকমুক্ত, পরিচ্ছন্ন ও সুস্থ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এ কার্যক্রমের সূচনা হলো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park