1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০১ বার পঠিত

​সারোয়ার সবুজ:-

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

​ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ইসরাত জাহান। এ সময় উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মমিনুল হক।

​অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে এসিআই গ্রুপের মানসম্মত প্যাকেটজাত নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর একটি করে প্যাকেজ তুলে দেওয়া হয়। খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে ছিল,​১০ কেজি মিনিকেট চাল, ​১ কেজি মসুর ডাল,​১ লিটার সয়াবিন তেল, ​১ কেজি লবণ,​১ কেজি চিনি,​২০০ গ্রাম হলুদের গুঁড়া,​১০০ গ্রাম মরিচের গুঁড়া,​১০০ গ্রাম ধনিয়ার গুঁড়া।

বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসরাত জাহান বলেন, যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও দুর্যোগ কাটিয়ে উঠতে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। স্থানীয় সুবিধাভোগীরা সময়োপযোগী এই খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park