1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করলেন ইউএনও

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২২ বার পঠিত

​সারোয়ার সবুজ:-

রাজশাহীর গোদাগাড়ীতে পথচারী ও যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ বিকেলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানে পৌর এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট এবং মালামাল অপসারণ করা হয়। বিশেষ করে গোদাগাড়ী হাটপাড়া, উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকা এবং ব্যস্ততম ডাইংপাড়া মোড়ে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়।
​অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সতর্ক করে দেন এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের সুবিধার্থে রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখার নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

​উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পথচারী ও সাধারণ বাসিন্দারা। তারা জানান, ফুটপাত দখলের কারণে প্রতিদিন যানজট ও ভোগান্তি পোহাতে হতো। প্রশাসনের এমন পদক্ষেপে স্বস্তি ফিরেছে। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park