সারোয়ার সবুজ:-
পুঠিয়ার সাতবাড়িয়া ও ধোপাপাড়া বাজারে অবৈধভাবে সার মজুত ও বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে সার মজুত করার দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে জব্দ করা ৮ বস্তা টিএসপি (TSP) সার তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের মাঝে বিক্রি করা হয়।
মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস: বাজারে কৃষকদের সাথে প্রতারণা রোধে অভিযানে উদ্ধারকৃত মেয়াদোত্তীর্ণ কীটনাশক তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
অবৈধভাবে সার মজুত করার অপরাধে সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি রোধ এবং অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুতদারি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।