1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে অনুমোদনহীন সাড়ে ছয়শ বস্তা সার জব্দ, কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি।

  • আপডেট সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

সারোয়ার সবুজ:-

​রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের দুধাই গ্রামে অভিযান চালিয়ে অনুমোদনহীন প্রায় সাড়ে ছয়শ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এসময় পলাতক থাকা এক ব্যবসায়ীর গোডাউন থেকে উদ্ধারকৃত সার কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হয়।

বৃহস্পতিবার মোহনপুর ইউনিয়নের দুধাই গ্রামের মেসার্স এমদাদুল ট্রেডার্স এর গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়।
​অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স এমদাদুল ট্রেডার্সের গোডাউনে অভিযান চালিয়ে অনুমোদনহীন আনুমানিক ৫৫০ বস্তা সার (ডিএপি, এমওপি ও টিএসপি) উদ্ধার করা হয়।

অভিযানের সময় মেসার্স এমদাদুল ট্রেডার্সের স্বত্বাধিকারী পলাতক থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হয়। পরবর্তীতে এই বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

​এছাড়া, পাশের আরেকটি গোডাউন থেকে আরও ১৪৮ বস্তা সার উদ্ধার করা হয়। এই সারগুলো কৃষকদের মাঝে সঠিকভাবে বিক্রয়ের জন্য অত্র ইউনিয়নের বিসিআইসি ডিলার মেসার্স খাইরুল ট্রেডার্স-এর নিকট হস্তান্তর করা হয়। এই সারের বিক্রয়মূল্যও সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে।

​ভ্রাম্যমাণ এই যৌথ অভিযান পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান এবং উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ।

​প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park