1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পুঠিয়ায় ঝলমলিয়া হাটে জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে জরিমানা, ৮ কেজি চিংড়ি ধ্বংস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১০০ বার পঠিত

​সারোয়ার সবুজ:-

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহাসিক ঝলমলিয়া হাটে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। অভিযানে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ৮ কেজি জেলিমিশ্রিত চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।

​আজ সকাল ৭:০০ টা থেকে সকাল ৮:৪০ মিনিট পর্যন্ত ঝলমলিয়া হাটে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবুদাস।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট শিবুদাস বলেন, “ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বাড়ায়। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

​তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কেবল প্রশাসন নয়, ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ ভোক্তাদেরও আরও বেশি সচেতন হতে হবে।

​প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সংশ্লিষ্টরা বলছেন, ভেজাল ও ক্ষতিকর খাদ্যপণ্য সরবরাহকারীদের বিরুদ্ধে এমন কঠোর নজরদারি অব্যাহত থাকলে জনস্বাস্থ্য সুরক্ষা অনেকাংশে নিশ্চিত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park