1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মোহনপুরে মানব সেবা সংস্থার উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও সামগ্রী বিতরণ গোদাগাড়ীতে কাঁকনহাট পৌরসভার প্রশাসক মো. শামসুল ইসলামের বিদায় সংবর্ধনা ও নতুন পৌর সভাকক্ষ উদ্বোধন। অবৈধ পরিচালনা ও অনিয়মের অভিযোগ: গোদাগাড়ীতে ‘সেবা ক্লিনিক’ সিলগালা রাজপাড়ায় ‘মাদকসম্রাট’ সনির সাম্রাজ্য: দিনে অর্ধ কোটি টাকার বিষাক্ত বাণিজ্য একটি অসহায় পরিবারের চলা চলের রাস্তা বন্ধ করে বাথরুম নির্মাণের অভিযোগ! প্রতিকার চায় পরিবার। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোদাগাড়ীতে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬’ সরকার যখন জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে ব্যস্ত, রাজশাহীর দেওয়ালে তখন দিবস বিরোধী পোষ্টার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট বদলির এক মাসেও কর্মস্থল ছাড়েননি নিরাপত্তা প্রহরী সুরুজ আলীর মুক্তি দাবিতে সরব জাতীয় সাংবাদিক সংস্থা, মামলা প্রত্যাহারের আহ্বান

মোহনপুরে মানব সেবা সংস্থার উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

সাইফুল ইসলাম, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

​রাজশাহীর মোহনপুর উপজেলায় ‘মানব সেবা অভিযান সংস্থা’র নিয়মিত সেবা কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও দরিদ্রদের মাঝে নগদ অর্থ, হুইলচেয়ার এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।

​গত ১২ আগস্ট (বুধবার) মোহনপুর উপজেলার কেশরহাট শাখায় এই সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার বেশ কিছু অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে সহায়তার সামগ্রী তুলে দেওয়া হয়।

​ ৬ জন অসহায় ও অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা বাবদ নগদ অর্থ প্রদান। ২ জন অসহায় প্রতিবন্ধী শিশুকে চলাচলের জন্য হুইলচেয়ার প্রদান। পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে ১০০ জন সদস্যের মাঝে ২টি করে মোট ২০০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ।

​কেশরহাট শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাবেক সভাপতি আরিফ আহমেদ চৌধুরী, সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল, মোহনপুর উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামিম, সংস্থার পরিচালক (অর্থ ও হিসাব) আসাদুজ্জামান, কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, এলাকা ব্যবস্থাপক হাসিমুদ্দীন সরকার এবং সাবেক ইউপি সদস্য আবুল খায়ের। এছাড়াও অনুষ্ঠানে কেশরহাট শাখার অন্যান্য শাখা ব্যবস্থাপক ও মাঠ সংগঠকগণ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, সংস্থার নামের সাথে কাজের চমৎকার মিল রয়েছে। সাধারণ ক্ষুদ্রঋণ কর্মসূচির পাশাপাশি এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা এই সংস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। মানুষের কল্যাণে এই মহৎ কাজগুলো যেন দেশব্যাপী আরও বিস্তার লাভ করে—অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণ ও সংস্থার সদস্যরা এমন আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park