1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহীতে বাসে মিলল ১৫টি পলিথিন প্যাকেট: ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক ১

  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

সারোয়ার সবুজ:-

​রাজশাহীতে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ মোঃ ইকবাল হাসান (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

​মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সারইল গ্রাম সংলগ্ন মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইকবাল হাসান রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভার রামজীবনপুর এলাকার মোঃ সাইদুল ইসলাম ও হাসনা হেনা দম্পতির ছেলে।

​ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহীর একটি বিশেষ টিম গোদাগাড়ী মডেল থানাধীন দেওপাড়া ইউনিয়নের সারইল গ্রামে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অবস্থান নেয়। পরে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ‘কর্ণফুলি (মহানন্দা স্পেশাল)’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

​বাসটির পেছনের সারির মাঝের সিটে বসা ইকবাল হাসানের কাছ থেকে একটি অ্যাশ রঙের স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ভেতরে সুকৌশলে কাপড়ে মোড়ানো ও স্কচটেপে প্যাঁচানো ১৫টি স্বচ্ছ পলিথিন প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ১ কেজি ৫০০ গ্রাম অবৈধ বাদামী বর্ণের হেরোইন ছিল। এ সময় তাঁর কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি এ১৬ মডেলের স্মার্টফোনও জব্দ করা হয়।

​এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদি হয়ে আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক ৮(গ) ও ৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, বিপুল পরিমাণ এই হেরোইন চালানের নেপথ্যে থাকা মূল চক্র বা ‘গডফাদার’দের চিহ্নিত করতে এবং তাদের আইনের আওতায় আনতে জোরদার তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park