1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে লোকালয়ে দলছুট বানর, আতঙ্ক ও কৌতূহল

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৩২ বার পঠিত

​সাইফুল ইসলাম

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে গত কয়েকদিন ধরে একটি দলছুট বানরকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। বানরটির আকস্মিক উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে যেমন কৌতূহল সৃষ্টি হয়েছে, তেমনি অনেকেই কিছুটা আতঙ্কের মধ্যেও রয়েছেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, বানরটি কুমরপুর, রাজাবাড়ী হাট, ছয়ঘাঁটি, সাড়োইল এবং চাপালসহ আশপাশের এলাকার বিভিন্ন পাকা বাড়ির ছাদ, টিনশেড ঘর ও দোকানের চালের ওপর সারাদিন ঘুরে বেড়াচ্ছে। বানরটির এই অদ্ভুত আচরণ ও অবাধ বিচরণ দেখতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ ভিড় করছেন। অনেককে আবার বানরটির প্রতি মমতা দেখিয়ে কলা, পাউরুটি ও বিভিন্ন খাদ্যদ্রব্য সরবরাহ করতে দেখা গেছে।

​এলাকাবাসীর ধারণা, ভারত সীমান্ত পেরিয়ে পথভ্রষ্ট হয়ে বানরটি বাংলাদেশে প্রবেশ করেছে। আবার কেউ কেউ মনে করছেন, হয়তো কোনো চিড়িয়াখানা বা বন্যপ্রাণীর আস্তানা থেকে এটি পালিয়ে আসতে পারে।
​এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জানান, “বন্যপ্রাণী যতক্ষণ পর্যন্ত আক্রমণাত্মক আচরণ না করে, ততক্ষণ আমাদের ভয়ের কিছু নেই। বরং একটি বন্যপ্রাণী হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব হলো, এদের বিরক্ত না করে প্রয়োজনে খাদ্য সরবরাহ করে বাঁচিয়ে রাখা।”

​উল্লেখ্য যে, এর আগে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর ওই একই এলাকাগুলোতে একটি দলছুট মুখপোড়া হনুমান দেখা গিয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
​এদিকে, বন্যপ্রাণীটি যাতে কোনোভাবেই মানুষ বা বানরটির নিজের ক্ষতি না হয়, সেদিকে নজর রাখতে স্থানীয় সচেতন মহল বনবিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park