সারোয়ার সবুজ:-
রাজশাহীর গোদাগাড়ীতে মোসাঃ বুলবুলি বেগম (৬০) নামে এক বৃদ্ধা মা নিখোঁজ হয়েছেন। গত ১৫ জুলাই, ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের দিকে তিনি ছেলের ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
নিখোঁজ বুলবুলি বেগমের ছেলে মোঃ রিয়াজুল ইসলাম জানান, ১৫ জুলাই দুপুরের দিকে হরিশংকরপুরস্থ ভাড়া বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বাইরে বের হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি।
নিখোঁজ ব্যক্তির বিবরণ:
নাম: মোসাঃ বুলবুলি বেগম (৬০)।
গায়ের রঙ: ফর্সা।
উচ্চতা: ৫ ফুট ৫ ইঞ্চি।
শারীরিক বৈশিষ্ট্য: ডান পায়ে হাঁটাতে সমস্যা এবং ডান কব্জি কিছুটা বাঁকা।
পরনের পোশাক: বাসা থেকে বের হওয়ার সময় তাঁর পরনে ছিল টিয়া রঙের একটি শাড়ি।
ভাষাগত বৈশিষ্ট্য: তিনি আঞ্চলিক ভাষায় কথা বলেন।
নিখোঁজ বুলবুলি বেগমের কোনো সন্ধান পাওয়া গেলে ছেলে মোঃ রিয়াজুল ইসলামের সাথে ০১৩০৯৬৯৮৯৬৫ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।