সারোয়ার সবুজ:-
রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাদের এই সাজা প্রদান করেন।
অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও অতিরিক্ত সাজার আদেশ দেওয়া হয়েছে। অপরজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে আইন অনুযায়ী প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।