1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা

  • আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পঠিত

‎নিজস্ব প্রতিবেদক  : কল্যানমুখী ব্যাংকিং এর অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে  দেশের ব্যাংকিং খাতে আস্থা, নিরাপত্তা ও শরিয়াহভিত্তিক সেবার অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সাম্প্রতিক সময়ে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা ও আমানত প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন মেয়াদি আমানত, ফিক্সড ডিপোজিট এবং সঞ্চয়ভিত্তিক স্কিমে নতুন করে গ্রাহকদের আগ্রহ দেখা যাচ্ছে যা ব্যাংকটির প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও নির্ভরতারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বুধবার বিকেল পাঁচটার সময় আলু পট্টি মোড় ইসলামী ব্যাংক কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

‎এ প্রেক্ষাপটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী শাখায় এক আন্তরিক ও প্রাণবন্ত গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের দীর্ঘদিনের সেবা কার্যক্রম  গ্রাহকবান্ধব উদ্যোগ  আমানত ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ব্যাংকের প্রতি অবিচল আস্থা ও সমর্থন অব্যাহত রাখায় সম্মানিত গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

‎সভায় বক্তারা বলেন  দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিতে ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আধুনিক ব্যাংকিং সুবিধা, নিরাপদ বিনিয়োগ, প্রযুক্তিনির্ভর সেবা এবং শরিয়াহসম্মত কার্যক্রমের সমন্বয়ে প্রতিষ্ঠানটি দেশের লাখো মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে আমানত বৃদ্ধির ধারাও সেই আস্থারই বহিঃপ্রকাশ।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: খালেকুজ্জামান ,জনাব মোঃ মনিরুল ইসলাম এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট  ও জোন প্রধান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএল সি, রাজশাহী জোন। ডঃ মোহাম্মদ মাইনুদ্দিন, সাবেক উপ -উপাচার্য ও প্রফেসর হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়।  শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সুলতান মাহমুদ রেজা, সমাজসেবী  ব্যবসায়ী, নারী উদ্যোক্তা এবং শতাধিক গ্রাহক।

‎সভায় বক্তব্য দেন বিশিষ্ট নারী উদ্যোক্তা ও ব্যাংকের সম্মানিত গ্রাহক আয়শা আক্তার লিজা। তিনি বলেন এক সময় ইসলামী ব্যাংককে ঘিরে নানা আলোচনা ও প্রশ্ন ছিল। কিন্তু বর্তমানে দক্ষ নেতৃত্ব স্বচ্ছতা সততা জবাবদিহিতা এবং গ্রাহকসেবার মানোন্নয়নের মাধ্যমে ব্যাংকটি আবারও মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আজ গ্রাহকরা নিশ্চিন্তে তাদের সঞ্চয় ও বিনিয়োগ ইসলামী ব্যাংকের হাতে তুলে দিচ্ছেন।
‎বক্তারা আরও বলেন, একটি আর্থিক প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ তার গ্রাহক। সেই গ্রাহকদের আস্থা ও ভালোবাসাকে ভিত্তি করেই ইসলামী ব্যাংক নতুন উদ্যমে এগিয়ে চলেছে। সভায় উপস্থিত গ্রাহকেরা ব্যাংকের সেবার মান  কর্মকর্তাদের আন্তরিকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রশংসা করেন। তারা ব্যাংকের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে নিজেদের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

‎উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সভা শেষ হয় ব্যাংকের উত্তরোত্তর সাফল্য গ্রাহকসেবা সম্প্রসারণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশার মধ্য দিয়ে। উপস্থিত সবার অভিমত ছিল গ্রাহকের আস্থাই ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় শক্তি, আর সেই শক্তিকে সঙ্গে নিয়েই এগিয়ে যাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park