1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড

  • আপডেট সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১১৪ বার পঠিত

সারোয়ার সবুজ:-

রাজশাহীর গোদাগাড়ীতে বাল্যবিয়ের অভিশাপ থেকে এক কিশোরীকে রক্ষায় সাহসী ভূমিকা পালন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের সাগুয়ান ঘুন্টি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি এ বাল্যবিয়ের আয়োজন পণ্ড করে দেন।

​অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুল ইসলাম তাৎক্ষণিকভাবে বাল্যবিয়ের সত্যতা নিশ্চিত করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনি আইন অমান্য করায় বর পক্ষকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া কনের পরিবারের সদস্যদের কঠোরভাবে সতর্ক করেন এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে তাদের কাছ থেকে মুচলেকা আদায় করেন।

​সরেজমিনে অভিযানকালে এসিল্যান্ডের সাথে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলুফার ইয়াসমিন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
​বাল্যবিয়ের বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুল ইসলাম বলেন, “বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

এটি প্রতিরোধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। ভবিষ্যতেও যারা আইন অমান্য করে বাল্যবিয়ের আয়োজনে জড়িত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park