1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড

  • আপডেট সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১২৫ বার পঠিত

সারোয়ার সবুজ:-

রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারের নির্দেশনায় গোদাগাড়ী মডেল থানা ও প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ উদ্যোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবনের দায়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

​বৃহস্পতিবার  (২ জুলাই) রাতে  প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র এলাকার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযান পরিচালনাকারী দলে ছিলেন—সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মীর্জা মোঃ আব্দুস ছালাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান এবং প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস. এম. মাকছুদুর রহমান। এসময় তাদের সাথে ছিলেন সংশ্লিষ্ট থানার অফিসার ও পুলিশের একটি চৌকস দল।

​অভিযান শেষে সহকারী পুলিশ সুপার মীর্জা মোঃ আব্দুস ছালাম বলেন, ‘মাদক নির্মূলে মাননীয় ডিআইজি ও পুলিশ সুপার স্যারের কঠোর দিকনির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রেমতলী এলাকায় অভিযান চালিয়ে ১৬ জন মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।’

​তিনি আরও জানান, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park