1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা, মাংস ধ্বংস

  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

​সারোয়ার সবুজ

রাজশাহীর গোদাগাড়ীতে জনস্বাস্থ্যের চরম ঝুঁকি নিয়ে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে মো. তসিরুল ইসলাম (৪০) নামের এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ জুলাই) দুপুরে গোদাগাড়ী পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযুক্ত মো. তসিরুল ইসলাম উপজেলার মহিশালবাড়ী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে গোদাগাড়ী পৌরসভা সংলগ্ন এলাকায় এই ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে দেখা যায়, অসুস্থ একটি গরু জবাই করে তার মাংস বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে মাংসের নমুনা পরীক্ষা ও পারিপার্শ্বিক অবস্থায় অপরাধ প্রমাণিত হওয়ায় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর আওতায় ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো প্রকার আপস না করে, জব্দ করা মাংসগুলো তাৎক্ষণিকভাবে পৌরসভা কর্তৃপক্ষের সহায়তায় স্বাস্থ্যসম্মত উপায়ে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

অভিযান শেষে ইউএনও ইসরাত জাহান বলেন, “অসুস্থ বা মরা পশুর মাংস বিক্রি করা দণ্ডনীয় অপরাধ এবং এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে উপজেলা প্রশাসনের এমন ভেজালবিরোধী অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।”

​স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। ক্রেতাদের প্রতি আহ্বান, মাংস কেনার সময় সতর্ক থাকুন এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত প্রশাসনকে অবহিত করুন।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park