1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

​সারোয়ার সবুজ:-

​আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ সফল ও সার্থক করার লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ীতে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) গোদাগাড়ী পৌরসভা আয়োজিত এই সভাটি পৌর সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রশাসক জনাব ইসরাত জাহান।
​ক্যাম্পেইনটি সফল করতে ভলান্টিয়ারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং মাঠপর্যায়ে কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পরিকল্পনা গ্রহণই ছিল এই সভার মূল লক্ষ্য। উল্লেখ্য, আগামী ২৮ জুন ২০২৬ তারিখে দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে।

​স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবা ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত এই কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বাস্থ্যকর্মীসহ দায়িত্বপ্রাপ্ত ভলান্টিয়াররা অংশগ্রহণ করেন। সভায় ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রার সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park