সারোয়ার সবুজ:-
নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, জনশৃঙ্খলা বিনষ্ট, মিথ্যা অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে গোদাগাড়ী দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের গভীর ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা দেশের সাধারণ জনগণ কখনোই মেনে নেবে না।” তিনি গণতন্ত্র, শান্তি ও জনস্বার্থবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার কঠোর আহ্বান জানান।
গোদাগাড়ী পৌর যুবদলের সদস্য সচিব আজিজুর রহমান সেলিমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন
এমদাদুল হক মুকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গোদাগাড়ী পৌর যুবদল।মাসুদ রানা, আহ্বায়ক, গোদাগাড়ী উপজেলা যুবদল। নুরুদ্দীন বাবু, সদস্য সচিব, গোদাগাড়ী উপজেলা যুবদল।সাবিয়ার রহমান মিল্টন, পৌর যুবদল নেতা।
কুরবান আলী, আহ্বায়ক, গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক দল। অন্যান্যদের মধ্যে ৮ নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি আব্দুর রশীদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মাতিন, ৩ নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি বদরুজ্জামান চাঁনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি গোদাগাড়ীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকাটি। পরে শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ কর্মসূচির সমাপ্তি ঘটে।