1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ভূমি সেবায় স্বচ্ছতা ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম

  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৯৪ বার পঠিত

সারোয়ার সবুজ, গোদাগাড়ী (রাজশাহী)।

​রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম সোমবার গোদাগাড়ী উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পরিদর্শন, ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন এবং উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন।

​ভূমি সেবায় দুর্নীতিমুক্ত প্রশাসনের আহ্বান
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘আধুনিক ভূমি ব্যবস্থাপনা’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ভূমি সংস্কার বোর্ড, ঢাকার চেয়ারম্যান (সচিব) জনাব এ.জে.এম. সালাহউদ্দিন নাগরী।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কঠোরভাবে সতর্ক করে বলেন, “ভূমি সেবায় কোনো প্রকার ঘুষ ও দুর্নীতি বরদাস্ত করা হবে না। জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” তিনি ভূমি সেবার ডিজিটালাইজেশন, ই-নামজারি এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
কর্মশালা শেষে তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং নথিপত্র সংরক্ষণ পদ্ধতির মান যাচাই করেন।

​উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময়
পরিদর্শনকালে জেলা প্রশাসক অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় চলমান খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্পটির গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার
সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিনি বলেন “সরকারের উন্নয়ন প্রকল্পগুলো যেন সরাসরি সাধারণ মানুষের উপকারে আসে, সেটিই আমাদের মূল লক্ষ্য।” উল্লেখ্য, এই প্রকল্প বাস্তবায়নপ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে।

​এছাড়া তিনি গোদাগাড়ীর দুটি পৌরসভা এলাকা ঘুরে দেখেন এবং সাফিনা পার্ক পরিদর্শন করেন। এছাড়াও তিনি উপজেলা হল রুমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন, মতবিনিময় সভায় স্থানীয়রা নদী ভাঙন প্রতিরোধ, কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি মাদকথেকে মুক্তি এবং ভূমি সংক্রান্ত সেবা আরও সহজীকরণের দাবি জানান।

জেলা প্রশাসক স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা ধৈর্যসহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। মত বিনিময় শেষে, প্রধানমন্ত্রীর ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ এর স্বেচ্ছাধীন তহবিল হতে তিনটি প্রতিষ্ঠান ও দুইটি ব্যক্তির অনুকূলে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করেন।

দিনব্যাপী এই কার্যক্রমগুলোতে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মোমিনুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park