সারোয়ার সবুজ:-
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় চলমান খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। আজ তিনি গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নে অবস্থিত চব্বিশনগর বোয়ালা বিল হতে দমদমা খাড়ি পর্যন্ত এলাকাটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মহাপরিচালকের সাথে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মমিনুল হক এবং রিশিকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান টিটু।
প্রকল্প এলাকা পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজের গুণমান ও অগ্রগতি পর্যালোচনা করেন। উল্লেখ্য যে, এই প্রকল্পের আওতায় চব্বিশনগর বোয়ালা বিল হতে দমদমা খাড়ি পর্যন্ত খাল পুনঃখনন করা হচ্ছে, যা স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় খালের ধারে দুই হাজার ফলজ ও বনজ গাছ রোপন করা হয়েছে।