1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: ২ জনের কারাদণ্ড

  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত

​সারোয়ার সবুজ:-

​রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার ব্যস্ততম বানেশ্বর পেঁয়াজ হাটে এ অভিযান চালানো হয়।

​অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মাদক সেবন ও অনলাইন জুয়ায় লিপ্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

​আটককৃতরা হলেন রাকিব (২৭) ও পাপ্পু (২৮)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস তাৎক্ষণিকভাবে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।

​এ বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, যুবসমাজ ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park