1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সিসিবিভিও’র আয়োজনে গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তি সহজীকরণে মতবিনিময় সভা

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

সারোয়ার সবুজ:-

গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি সংক্রান্ত পরিসেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিসিবিভিও (CCBVO)-এর আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানী-এর সহায়তায় আজ সোমবার (১৫ জুন, ২০২৬) উপজেলা প্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় আয়োজিত এই সভায় উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা ও তহসিলদারদের সাথে রক্ষাগোলা নেতৃবৃন্দের সরাসরি মতবিনিময় হয়।

​গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসরাত জাহান। সভাটি সঞ্চালনা করেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা মো: নিরাবুল ইসলাম। সভায় সিসিবিভিও’র পক্ষ থেকে বিষয়ভিত্তিক মূল প্রবন্ধ (কী-নোট) উপস্থাপন করেন সংস্থাটির সহ-সমন্বয়কারী মো: শাহাবুদ্দিন।

​মুক্ত আলোচনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধিরা তাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। উপস্থিত রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেনসহ অন্যান্য নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) মো: শামসুল ইসলাম তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসরাত জাহান বলেন, “আমরা সবাই এদেশের নাগরিক, আর সংবিধানে প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। উপজেলা ভূমি অফিস থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে। ভূমি সংক্রান্ত সেবা পেতে কোনো সমস্যায় পড়লে তা সরাসরি আমাদের অবহিত করবেন।” তিনি আরও বলেন, “খাস পুকুর লিজের ক্ষেত্রে গ্রাম ভিত্তিক লিজ প্রদানের বিষয়টি ইতিবাচক, এটি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব।”

​সভায় উপজেলা সমাজসেবা অফিসার মোহা: আব্দুল মানিক, রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন প্রকল্পের সমন্বয়কারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park