1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহীতে পিস্তল ও গুলিসহ আটক ২, বড় চালান জব্দ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৬০ বার পঠিত

​সারোয়ার সবুজ:-

​রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলিসহ দুই অস্ত্র কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) বিকেলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ীহাট এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

​আটকরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা গ্রামের বাসিন্দা দুলাল শেখ (৩৬) ও সানজিদা আকতার শিমু (১৮)।

​পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেটকারে অস্ত্রের বড় একটি চালান কুষ্টিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর্জা মো. আব্দুস ছালামের নেতৃত্বে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র ও গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি যৌথ দল রাজাবাড়ীহাট এলাকায় চেকপোস্ট বসায়।

​বিকেল ৪টার দিকে সন্দেহভাজন গাড়িটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ সেটিকে থামায়। এরপর তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ ও ওই দুজনকে আটক করা হয়।

​অভিযানের বিষয়ে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান বলেন, এসআই মাসুদ রানার পাওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত ও সমন্বিত অভিযান চালিয়ে এই চালানটি ধরা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

​গোদাগাড়ী মডেল থানায় এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার সকালে আটকদের আদালতে সোপর্দ করা হবে বলেও পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park