1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পুঠিয়ায় ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু: জলাবদ্ধতা ও দুর্ভোগ নিরসনে প্রশাসনের উদ্যোগ

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

সারোয়ার সবুজ:-

​পুঠিয়া পৌরসভা এলাকার তাহেরপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ড্রেনের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও অসহনীয় দুর্গন্ধ নিরসনে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। জনসাধারণের চলাচলের সুবিধার্থে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে ড্রেন থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করছেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা।

​এই কার্যক্রমের বিষয়ে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবুদাস জানান, জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব এবং পরিবেশ দূষণ রোধে পৌর কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছে। নিয়মিতভাবে ড্রেনের ময়লা পরিষ্কারের মাধ্যমে পানি চলাচল স্বাভাবিক রাখার কাজ চলছে, যাতে আসন্ন বর্ষাকালে জলাবদ্ধতার কবলে পড়তে না হয়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্পূর্ণ ড্রেনটি পরিষ্কার না হওয়া পর্যন্ত এই বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে।

​এদিকে, জনস্বার্থে পৌরসভার পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের ড্রেনে ময়লা না ফেলার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ‘পুঠিয়া’ গড়তে এবং জলাবদ্ধতামুক্ত পরিবেশ বজায় রাখতে সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park