1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ভূমি সেবা মেলার সমাপ্তি: ডিজিটাল সেবায় বাড়ছে স্বচ্ছতা ও গতি

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১১৫ বার পঠিত

সারোয়ার সবুজ:-

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোদাগাড়ীতে শেষ হলো তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার পর্দা নামে।

​সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম। তিনি ভূমি বিষয়ক জনসচেতনতামূলক আলোচনায় অংশ নেওয়া শিক্ষার্থীসহ মেলার সফল বাস্তবায়নে ভূমিকা রাখা সকলকে ধন্যবাদ জানান।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান বলেন, “বর্তমান সরকার ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি, অনলাইন খতিয়ান, মৌজা ম্যাপ সরবরাহ এবং ডিজিটাল রেকর্ড সংরক্ষণের মতো যুগান্তকারী সেবা চালু করেছে। এর ফলে জনগণের সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি দালালনির্ভরতা অনেকাংশে কমেছে। ভূমি অফিসে কম্পিউটারাইজড রেকর্ড ব্যবস্থাপনা চালুর ফলে তথ্য সংরক্ষণ ও অনুসন্ধান আগের চেয়ে অনেক সহজ হয়েছে।”

​তিনি আরও বলেন, ভূমি জরিপ কার্যক্রমে জিআইএস, স্যাটেলাইট ম্যাপিং ও ড্রোন প্রযুক্তির ব্যবহার ভূমির সঠিক পরিমাপ নিশ্চিত করছে। এসব উদ্যোগ ভূমি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

​গত ১৯ মে থেকে সারাদেশে একযোগে ভূমি সেবা মেলা শুরু হয়, যার অংশ হিসেবে গোদাগাড়ীতেও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে মেলার অংশ হিসেবে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, সেবাগ্রহীতা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার), বিভিন্ন মৌজার হেডম্যান এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park