1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীর নবাগত ইউএনও ইসরাত জাহানের সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৮ বার পঠিত

সারোয়ার সবুজ:-

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ।

​সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বীর মুক্তিযোদ্ধাগণ নবাগত ইউএনও-কে ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। একই সাথে তাঁরা উপজেলার সামগ্রিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন কল্যাণমূলক বিষয়ে আলোচনা করেন।

​নবাগত ইউএনও ইসরাত জাহান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দেশের শ্রেষ্ঠ সন্তানদের কল্যাণে ও উপজেলার উন্নয়নে সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


​উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় গোদাগাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, ​মোঃ সাইদুর রহমান (আহবায়ক) ​তুজাম্মেল হক (যুগ্ন আহবায়ক )​হারুন অর রশিদ (সদস্য সচিব )​মতিউর রহমান মন্টু, ​এস এম মহসিন আলি​মোঃ আব্দুল লতিফ,​আনজামান,​ইসাহাক আলী,​মোঃ আলী আকবর,রবীন্দ্র নারায়ন​মোঃ আবু হানিফ,​কাবাজ উদ্দিন,​একরামুল হক,​আকমল হক,বীর মুক্তিযোদ্ধাগণ।

​সাক্ষাৎ শেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park