1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে বিশ্বব্যাংকের সহায়তায় ‘রিজিলিয়েন্ট আরবান’ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৭৩ বার পঠিত

​সারোয়ার সবুজ:-

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও জলবায়ু সহনশীল শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান’ (সিআইপি) শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট’ (আরইউটিডিপি) প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

​রবিবার (১১ মে) সকালে গোদাগাড়ী উপজেলা কার্যালয়ের হল রুমে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ নাজমুস সাদাত রত্ন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাঃ সারওয়ার জাহান।

​কর্মশালায় প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বিশেষজ্ঞগণ জানান, দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোর মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং গ্রামীণ ও নগর এলাকার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

এলজিইডির এই মেগা প্রকল্পটি দেশের ৩৬টি জেলার মোট ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হচ্ছে, যার ফলে প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। এর মধ্যে অর্ধেকই নারী সুবিধাভোগী।

​গোদাগাড়ী পৌরসভার জন্য পরিকল্পিত উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে— উন্নত রাস্তা ও ফুটপাত, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, সড়ক বাতি, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল সংস্কার, ডাম্পিং স্টেশন, সুপার মার্কেট এবং ব্রিজ-কালভার্ট নির্মাণ। এছাড়া সামাজিক ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতেও এই প্রকল্প বিশেষ গুরুত্ব দেবে।

​সভাপতির বক্তব্যে ইউএনও ও পৌর প্রশাসক মোঃ নাজমুস সাদাত রত্ন বলেন, “গোদাগাড়ী পৌরসভাকে একটি বাসযোগ্য ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সক্ষম শহর হিসেবে গড়ে তুলতে এই কর্মশালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় নাগরিকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে এবং অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো চিহ্নিত করে এই বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

​কর্মশালায় অন্যান্যের মধ্যে প্রকল্পের ভারপ্রাপ্ত টিম লিডার ও পরিবেশবিদ বিশেষজ্ঞ আহসান ইমাম, নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এম.টি. এস মেহমুদ, মোঃ হাবিবুল হক এবং পরিবেশবিদ বিশেষজ্ঞ মাহমুদা খাতুনসহ পৌরসভার টাউন-লেভেল কোঅর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park