1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

গোদাগাড়ী পৌরসভায় ড্রেন পরিষ্কার কার্যক্রম: জনমনে স্বস্তি, নিয়মিত তদারকির আহ্বান

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১২৯ বার পঠিত

সারোয়ার সবুজ:-

​রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। আজ শনিবার (০৯ মে) পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ড্রেন পরিষ্কারের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

আজ সকাল থেকেই পৌরসভার ৭ নং ওয়ার্ডের মেডিকেল মোড় হতে মাস্টারপাড়া অভিমুখের প্রধান ড্রেনটির পলি ও আবর্জনা অপসারণ করতে দেখা যায়। দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য পরিষ্কারের ফলে ওই এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা সচল হবে বলে আশা করা হচ্ছে।

​একই দিনে ৩ নং ওয়ার্ডের মাদারপুর মহল্লায় তোফাজ্জুল কমিশনারের বাড়ি অভিমুখের ড্রেনটিও পরিষ্কার করা হয়েছে। বর্ষা মৌসুমের আগেই ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পৌরসভার এই নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ জনগণ। মেডিকেল মোড় এলাকার একজন ব্যবসায়ী জানান, ড্রেন পরিষ্কার করার ফলে মশার উপদ্রব কমবে এবং দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যাবে।

​তবে স্থানীয়রা কেবল বিশেষ বিশেষ দিনে নয়, বরং মাঝেমধ্যে যেন নিয়মিতভাবে এই ড্রেনগুলো পরিষ্কার করা হয়, সেদিকে পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি রাখার জোর অনুরোধ জানিয়েছেন।

তাদের মতে, নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে ড্রেনগুলো ভরাট হওয়ার আশঙ্কা থাকবে না এবং জলাবদ্ধতার দীর্ঘমেয়াদী সমাধান মিলবে।

​পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, জনস্বার্থে এবং সুন্দর শহর গড়তে পর্যায়ক্রমে সকল ওয়ার্ডেই এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park