1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ী পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পঠিত

সারোয়ার সবুজ-: রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় গোদাগাড়ী পৌরসভা মিলনায়তনে এসোসিয়েশনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. নাজমুস সাদাত রত্ন। তিনি বলেন, “পৌরসভার সেবার মান বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করতে হলে নিজস্ব আয় বৃদ্ধির বিকল্প নেই। বিশেষ করে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স এবং হাট-বাজার ইজারা থেকে শতভাগ রাজস্ব আদায়ে কর্মকর্তাদের আরও তৎপর হতে হবে।”

​নাগরিক সেবার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো জনসেবা। সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আমরা গোদাগাড়ী পৌরসভাকে একটি মডেল প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই।”

​এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও পৌরসভার কর নির্ধারক মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে স্যানিটারি ইন্সপেক্টর ও ফুড সেফটি ইন্সপেক্টর মোঃ সেমাজুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে কমিটির অন্যান্য সদস্যরা পরিচিত হন। সভায় বক্তারা পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।​রাজস্ব আদায়: বকেয়া কর ও ফি আদায়ে গতিশীলতা আনা।অধিকার রক্ষা: কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার ও পদোন্নতি নিশ্চিত করা। নিয়মিত বেতন-ভাতা প্রদান ও উন্নত কর্মপরিবেশ তৈরি।একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পৌর প্রশাসন গড়ে তোলা।

​সভাপতির বক্তব্যে মো. খাইরুল ইসলাম বলেন, নবনির্বাচিত কমিটি কর্মকর্তা-কর্মচারীদের অধিকার আদায়ের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

​সভায় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে, একটি সুন্দর ও আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park