1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বিধবা ও অবহেলিত নারীদের অধিকার আদায়ে ‘মমতা নারী বিকাশ সংগঠন’-এর সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পঠিত

সারোয়ার সবুজ:

সমাজের বিধবা, স্বামী পরিত্যক্তা ও অবহেলিত নারীদের সুরক্ষা এবং অধিকার আদায়ের লক্ষ্যে ‘মমতা নারী বিকাশ সংগঠন’-এর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পহেলা বৈশাখ (মঙ্গলবার) বিকেল ৫টায় আয়োজিত এই সভায় বক্তারা নারীদের আত্মনির্ভরশীল করতে সমাজের উচ্চবিত্ত এবং সরকারের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন।

সংগঠনের সভাপতি মেহরুন নেশা-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরিদা খাতুন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব নজরুল ইসলাম, সভাপতি, প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ সংস্থা।​নাজিমুদ্দিন ব্যাংকার, সহ-সভাপতি, মহিষালবাড়ি ফ্রেন্ড সমাজ কল্যাণ কার্যক্রম।​শহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর (৬ নং ওয়ার্ড)।​সবুজ সারোয়ার, বিশিষ্ট সাংবাদিক।​বরজজান আলী পিন্টু, সাধারণ সম্পাদক, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি।​নুরেআলম অহিদ, মহাসচিব, সমাজ ও মানব কল্যাণ সংঘ।তৌহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, গোদাগাড়ী সামাজিক সংগঠন ‘লক্ষ্য পরিষদ’।

​এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক গোলাম মোস্তফা, আবু বক্কর ও হেলাল উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সভার মূল লক্ষ্য ছিল সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া নারীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা এবং তাদের আইনি ও অর্থনৈতিক সুরক্ষা প্রদান।

​সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদা খাতুন তার বক্তব্যে বলেন,আমাদের মূল উদ্দেশ্য হলো স্বামী পরিত্যক্তা ও বিধবা নারীদের পাশে দাঁড়ানো। তাদের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। তবে এই পথচলাকে আরও সুদৃঢ় করতে আমরা সমাজের বিত্তবান শ্রেণী এবং সরকারের আন্তরিক সহযোগিতা প্রার্থনা করছি।

সভায় বক্তারা নারী উন্নয়নে সংগঠনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে সকল সামাজিক বাধা পেরিয়ে নারীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সংগঠনটি আরও বড় পরিসরে নারীদের সেবায় অবদান রাখতে পারবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park