1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে অনলাইন শপিং প্ল্যাটফর্ম ‘সেলার বিডি স্মার্ট শপিং শুভ উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পঠিত

সারোয়ার সবুজ: রাজশাহীর গোদাগাড়ীতে আধুনিক ও নির্ভরযোগ্য অনলাইন কেনাকাটার প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি স্মার্ট শপিং (sellerbd smart shopping )।

​সোমবার (৬ এপ্রিল) বিকেল ৫টায় গোদাগাড়ীর আলম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কাটার মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

​নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এবং তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথিদের বক্তব্যে গোদাগাড়ীর ব্যবসা-বাণিজ্যে এই প্ল্যাটফর্মের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মিলন: সভাপতি, গোদাগাড়ী ডাইংপাড়া বণিক সমিতি।​বরজাহান আলী পিন্টু সাধারণ সম্পাদক, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি।​আশরাফুজ্জামান মাসুম: সহকারী প্রধান শিক্ষক, গোদাগাড়ী সরকারি স্কুল এন্ড কলেজ।​মোঃ নওরেজ শরীফ: নির্বাহী পরিচালক, সেলোর বিডি।​ মোঃ সোহেল রানা (রুনু): ব্যবস্থাপনা পরিচালক, সেলার বিডি।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে ই-কমার্স একটি অপরিহার্য সেবা। ‘সেলার বিডি’ গোদাগাড়ীর অনলাইন শপিং জগতে এক নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। এর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা যেমন উপকৃত হবেন, তেমনি সাধারণ মানুষও ঘরে বসে মানসম্মত পণ্য পাবেন।

​নির্বাহী পরিচালক মোঃ নওরেজ শরীফ জানান,আমাদের লক্ষ্য শুধু গোদাগাড়ী নয়, বরং সারা দেশের মানুষের কাছে নির্ভরযোগ্য ও মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া। দৈনন্দিন জীবনের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী এখন থেকে গ্রাহকরা কোনো ভোগান্তি ছাড়াই আমাদের প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করতে পারবেন।”

​গ্রাহকরা খুব সহজেই ঘরে বসে পণ্য অর্ডার করতে পারবেন। সেলার বিডির সেবা পাওয়া যাবে নিচের মাধ্যমগুলোতে ওয়েবসাইট: sellerbd.com​ ফেসবুক পেজ:(

sellerbd smart shopping )

​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীরা উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park