1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পুঠিয়ায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত এসি ল্যান্ড শিবুদাস: অসহায়দের আস্থার ঠিকানা

  • আপডেট সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

 

সারোয়ার সবুজ:-

​প্রশাসনিক দায়িত্বের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের অতি আপনজন হয়ে উঠেছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবুদাস। শুধু দাপ্তরিক কাজ নয়, বরং আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে তিনি এখন পুঠিয়াবাসীর কাছে এক ‘মানবিক প্রশাসনের’ মূর্ত প্রতীক।

​সম্প্রতি শিবুদাস তাঁর ব্যক্তিগত ও প্রশাসনিক উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রান্তের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। খাদ্যসামগ্রী বিতরণ থেকে শুরু করে জরুরি চিকিৎসা সহায়তা—সবখানেই মিলছে তাঁর হাতের ছোঁয়া। তিনি প্রমাণ করেছেন, সরকারি চেয়ারে বসেও সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া সম্ভব।

​আজ সোমবার অফিসে আসা মাইপাড়া গ্রামের মৃত আশরাফের ছেলে মোঃ জুয়েলের প্রতি আবারো মানবিকতার হাত বাড়িয়ে দেন তিনি। জুয়েলের সমস্যার কথা ধৈর্য ধরে শুনে তাৎক্ষণিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাকে আশ্বস্ত করেন এই কর্মকর্তা। এর আগেও পুঠিয়ার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী, দিনমজুর ও অসহায় বৃদ্ধদের নিয়মিত খোঁজখবর রাখা এবং অভাবী ঘরে খাদ্য পৌঁছে দেওয়ার অসংখ্য নজির স্থাপন করেছেন তিনি।

​এলাকাবাসীর মতে, শিবুদাস কেবল একজন বিচারক বা ম্যাজিস্ট্রেট নন; তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য বড় এক ভরসার ছায়া। সচেতন মহলের ভাষায় আমরা আগে প্রশাসনকে শুধু ভয়ের জায়গা মনে করতাম। কিন্তু শিবুদাস স্যার প্রমাণ করেছেন প্রশাসন মানুষের সেবক। তাঁর এই আন্তরিকতা আমাদের অনুপ্রাণিত করে।”

​নিভৃতে ও নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া এই কর্মকর্তার কারণে পুঠিয়ায় সাধারণ মানুষের মাঝে প্রশাসনের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। ক্ষমতার চেয়ে সহানুভূতি আর সেবার মাধ্যমেই যে সমাজ পরিবর্তন সম্ভব, শিবুদাস এখন তার উজ্জ্বল উদাহরণ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park