1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না: গোদাগাড়ীতে এসিল্যান্ডের কঠোর বার্তা

  • আপডেট সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৪২ বার পঠিত

সারোয়ার সবুজ:- রাজশাহীর গোদাগাড়ীতে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং যেকোনো ধরনের অনিয়ম রোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।

​অভিযানকালে তিনি উপজেলার প্রতিটি পেট্রোল পাম্পের তেলের মজুদ, পরিমাপ এবং বিক্রয় কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় তিনি পাম্প মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে বলেন, “জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।”

​পরিদর্শনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাম্প কর্তৃপক্ষকে সরকারি নির্দেশনা মেনে সঠিক মূল্যে ও সঠিক পরিমাপে তেল বিক্রির নির্দেশ দেন। একই সাথে গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং তেলের পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

​উপজেলা প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। তারা মনে করছেন, নিয়মিত এ ধরনের মনিটরিং বজায় থাকলে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবে না।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park