1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পুঠিয়ায় মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ড্রাম ট্রাককে জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পঠিত

সারোয়ার সবুজ:-

​আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুঠিয়া উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকা-রাজশাহী মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

​অভিযান চলাকালে ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন ও রুট পারমিটবিহীন অবৈধ যান এবং বেপরোয়া গতির ড্রাম ট্রাকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। এসময় বেশ কিছু যানবাহনকে মোটা অঙ্কের জরিমানা করা হয় এবং চালকদের সতর্ক করা হয়।

​অভিযান প্রসঙ্গে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্ঘটনা রোধে অবৈধ ও বেপরোয়া গতির ড্রাম ট্রাকের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে।”

​তিনি আরও জানান, জনস্বার্থে এবং সড়ক নিরাপদ রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park