1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

পুঠিয়ায় সুবিধাবঞ্চিতদের মাঝে এসিল্যান্ড শিবু দাসের ঈদ উপহার বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পঠিত

সারোয়ার সবুজ:-

​পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তিনি উপজেলার বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন।

​মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে তিনি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দেন। উপহারের তালিকায় ছিল চাল, ডাল, সেমাই, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং নতুন পোশাক।

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি বলেন:​”ঈদের আনন্দ শুধু নির্দিষ্ট কোনো শ্রেণির জন্য নয়, বরং সবার। সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো যাতে অভাবের কারণে ঈদের খুশি থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমরা তাদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করেছি।

হঠাৎ হাতে ঈদের উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক অসহায় মানুষ। তারা জানান, প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এভাবে তাদের পাশে এসে দাঁড়াবেন, তা তারা ভাবেননি। শিবু দাসের এই মানবিক উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

​উপস্থিত সুধীজনরা মনে করছেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা যদি নিজ নিজ অবস্থান থেকে এভাবে এগিয়ে আসেন, তবে সমাজে বৈষম্য কমবে এবং ঈদের প্রকৃত সার্থকতা ফুটে উঠবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park