1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

পুঠিয়ায় মানহীন সেমাই ও গুড় কারখানায় অভিযান: ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পঠিত

 

সারোয়ার সবুজ
পুঠিয়া (রাজশাহী): পবিত্র রমজান মাসে জনস্বাস্থ্য রক্ষায় ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়ায় ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ ১৫ মার্চ ২০২৬, রোববার উপজেলার মাইপাড়া বাজারে একটি সেমাই ও গুড় তৈরির কারখানায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।

তদন্তকালে কারখানাটিতে বেশ কিছু গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়, যার মধ্যে রয়েছে:
কৃত্রিম সুগন্ধির ব্যবহার: সাধারণ সেমাইয়ের মধ্যে ঘিয়ের ফ্লেভার বা ‘স্মেল’ আনার জন্য কৃত্রিম স্প্রে ব্যবহার করা। মানহীন পণ্য: অস্বাস্থ্যকর পরিবেশে অত্যন্ত নিম্নমানের উপাদান দিয়ে সেমাই ও গুড় তৈরি করা।
ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট কারখানার মালিককে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। জনস্বার্থে পুঠিয়া উপজেলা প্রশাসনের এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।”
শিবু দাস, সহকারী কমিশনার (ভূমি), পুঠিয়া।

উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। আসন্ন ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে এই তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park