1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পুঠিয়ার বানেশ্বরে এসিল্যান্ডের বাজার মনিটরিং: এক ব্যবসায়ীকে অর্থদণ্ড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১২০ বার পঠিত

সারোয়ার সবুজ:-
পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে বিশেষ বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বাজারের বিভিন্ন কাপড়ের দোকান ও প্রসাধনী সামগ্রীর দোকানে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

​অভিযানকালে ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের নিকট থেকে পোশাক বা প্রসাধনী সামগ্রীর অতিরিক্ত দাম না রাখার জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, “পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কেনাকাটা নির্বিঘ্ন করতে এবং ভোক্তা অধিকার সংরক্ষণে এই অভিযান চালানো হয়েছে। ঈদকে পুঁজি করে কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে বা অতিরিক্ত মুনাফা না নিতে পারে, সেদিকে আমাদের তীক্ষ্ণ নজরদারি রয়েছে।”

​তিনি আরও জানান, জনস্বার্থে ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত চলমান থাকবে।

​অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park