1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জ্বালানি সাশ্রয়ে দৃষ্টান্ত: স্বল্প দূরত্বে মোটরসাইকেলে এসিল্যান্ড শিবুদাস

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পঠিত

সারোয়ার সবুজ:- সরকারি কাজে মিতব্যয়িতা এবং জ্বালানি সাশ্রয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবুদাস। দূরপাল্লার পথ ছাড়া দাপ্তরিক সাধারণ কাজ ও স্বল্প দূরত্বের এলাকায় যাতায়াতের জন্য সরকারি গাড়ি পরিহার করে ব্যক্তিগত বা দাপ্তরিক মোটরসাইকেল ব্যবহার করছেন তিনি।

​সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও সরকারি ব্যয় সংকোচনের যে নির্দেশনা রয়েছে, তার প্রতি শ্রদ্ধা জানিয়েই তিনি এই উদ্যোগ নিয়েছেন। সরজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন বা স্থানীয় বাজার মনিটরিংয়ের মতো ছোটখাটো অভিযানে তিনি প্রটোকল ছাড়াই মোটরসাইকেলে চড়ে যাতায়াত করছেন।

​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবুদাস জানান, “সরকারি গাড়ির অপচয় রোধ এবং জ্বালানি সাশ্রয় করা আমাদের নৈতিক দায়িত্ব। তাছাড়া মোটরসাইকেলে যাতায়াত করলে সময় বাঁচে এবং জনগণের কাছাকাছি পৌঁছানো সহজ হয়। সরকারের ব্যয় সাশ্রয় নীতি বাস্তবায়নে এটি আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।”

​তার এই ব্যতিক্রমী উদ্যোগটি স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হয়েছে। সাধারণ মানুষ মনে করছেন, সরকারি কর্মকর্তাদের এমন দায়িত্বশীল আচরণ অন্যান্য দপ্তরের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করবে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park