1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পুঠিয়ায় নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১১১ বার পঠিত

সারোয়ার সবুজ:-

​রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বিশেষ বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।

​অভিযান চলাকালে মাংসের বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে মাংস বিক্রয় এবং দোকানে দৃশ্যমান মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই দুই ব্যবসায়ীকে মোট ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

​সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখতে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন​”পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার তদারকি, মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।”

বাজার মনিটরিংয়ের সময় তিনি ব্যবসায়ীদের স্বচ্ছতার সাথে ব্যবসা পরিচালনা করার এবং কোনো অবস্থাতেই কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান জানান। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park